Natrum mur ন্যাট্রাম মিউর bangla - materia medica Bangla.
SUBTOTAL :

Follow Us

materia medica bangla
 Natrum mur  ন্যাট্রাম মিউর bangla

Natrum mur ন্যাট্রাম মিউর bangla

materia medica bangla
Short Description:

Product Description


 

Natrum mur

ন্যাট্রাম মিউর
--------------
যদি এমন হত-একটি কথা--
আমায় বলে কেউ-ভেঙ্গে দিত সব নিরবতা।
জীবন তবু কিছু না কিছু পেত-
একবার যদি কেউ -ভালবাসত-
আমার নয়ন দুটি জলে ভাসত-
আর -ভালবাসত-।
ঠিক তাই এই ঔষধের রূগীদের ভালবাসলে কেঁদে দেয়,
রাগ হলেও -তা প্রকাশ করে -কান্নায়,
এটা তো জানেন হয়ত সবাই- এই ঔষধটি-লবণ থেকে তৈরী হয়-
যে পানিতে-লবন জন্মায়-সেই পানি পেলেই লবণ গলে যায়,
এ কথার ভিরতেই ন্যাট্টাম মিউরের মূল রহস্য লুকিয়ে রয়,
সামান্য কষ্টকে -অনেক বেশী করে দেখায়,
ভাত ছাড়া রূটি খেয়ে তার দিন না যায়,
ভাত খেতে হলে তাকে 2/3 বার তাকে লবন নিতে হয়-
আবহাওয়া পরিবর্তন হলেই সে কষ্ট পায়-ঠান্ডায়।
এ সব লক্ষণই হল- নেট্রাম মিউরের মূল কথা ,
মাজায় থাকেত পারে- তার পুরানো ব্যথা ।
সঙ্গম করলেই মাজা ব্যথাটা বাড়ে ,
ঠান্ডা লাগলেই ব্যথা হয় তার ঘাড়ে।
মূল কারণ- শরীরে রস রক্ত -শুক্র করেছে বেশী -ক্ষয় ,
যে কারণে-খুব অল্পতেই তার ঠান্ডা লেগে-যায় ,
আবার একটু গরম পড়লে-কষ্ট পায় মাথা ব্যথায়,
কনো কারণে-মনে যদি একটু আঘাত পায়-
পুরাতন কষ্ট গুলো জেগে উঠে-তখন এভাবে ঝর ঝর করে কেঁদে দেয়।
নেট্রাম মিউর
Natrum mur- খনিজ জগতের সোডা সল্ট গ্রুপের একটি মূল্যবান ঔষধ।
সোডিয়াম গ্রুপের অন্যান্য ঔষধ গুলি হচ্ছে - নেট্রাম মি, নেট্রাম কাব, নেট্রাম সালফ, নেট্রাম ফস, নেট্রাম আর্স, নেট্রাম হাইপো ও বোরাক্স।
হোমিওপ্যাথি সংক্রান্ত সকল তথ্য ও লাইভ ক্লাস পেতে আমার এই পেইজে Follow ফলো দিয়ে রাখবেন
★ আমরা দেখতে পাই সোডা সল্ট ঘটিত ঔষধ গুলি প্রতি গ্রীষ্মে বা বসন্ত কালে যে রোগ সৃষ্টি হয় সেই রোগেই বেশি উপযোগী বলে মনে হয়।
নেট্রাম মিউরের গ্রীষ্ম কালে অত্যাধিক দূর্বলতা সৃষ্টি হয়। রোদ্র একেবারেই সহ্য হয় না। রোদ্রে কাজ করলে বা হাঁটলে মূর্চ্ছা বোধ হয়।
★ নেট্রাম মিউর সাধারণত লবণ যা আমরা প্রতিদিন প্রতিবেলা আহার করে থাকি। যা ছাড়া আমাদের জীবন চলে না।। হোমিওপ্যাথিক বিচূর্ণ প্রক্রিয়ায় লবণের মহা শক্তিশালী ভেষজ গুণ প্রকাশ পায়। তার ব্যাপকতা এত যে মাত্র ৫ মিনিটে তার কণা পরিমান ব্যাখ্যা করা যায় না। খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলছি।
★ নেট্রাম মিউর অতি গভীর ও দীর্ঘক্রীয় ঔষধ। এন্টি সোরিক এবং গভীর এন্টি সাইকোটিক। অত্যাধিক গরম কাতর।
সর্বমোট লক্ষণ- ১১১১১ টি, সিণ্থেসিস রেপার্টরি অনুযায়ী এর মধ্যে মানসিক লক্ষণ- ১১২৪ টি।
সর্বদৈহিক লক্ষণ- ১৩০৩ টি।
কয়েকটি মানসিক ও সর্বদৈহিক লক্ষণ বলেই আলোচনা সমাপ্ত করব। যেহেতু মানসিক ও সর্বদৈহিক লক্ষণ ছাড়া হোমিও নিতিগত চিকিৎসা হয় না, তাই কিছু লক্ষণ তুলে ধরব।
★ Grief silent - নিরব দুঃখ।
যে দুঃখ নিরবে হজম করে প্রকাশ করতে পারে না, Nut, Ign একি গ্রেড ইগ্নেশিয়া তরুণ অবস্থায় নেট্রাম মি পুরোনো অবস্থায়।
★Ailment from disappointment old- Nat- mur.
অসুস্থতা পুরোনো হতাশা থেকে।
★ Love married man with- Nat- mur.
ভালোবাসা বিবাহিত মানুষের সংগে
সে নিজেও জানে তা ঠিক নয় কিন্ত এই ভালোবাসা থেকে সরে আসতে পারে না।
বইয়ের বর্ণনা রয়েছে, বড় লোকের মেয়েটা একটা কোচোয়ানের সংগে বা বিবাহিত বাচ্চাওয়ালা লোকের প্রেমে পড়ে কষ্ট পাচ্ছে। অসম প্রেম। আপনার জীবনে যদি এমন ঘটনার অভিজ্ঞতা থাকে, আপনিও উচ্চশক্তির নেট্রাম খেয়ে ফেলুন। সাম্য অবস্থা সৃষ্টি করবে। ভারসাম্য রক্ষা করবে।
বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের পরিপক্ব বয়সের প্রেমের বিচ্ছেদে নেট্রাম দিতে পারেন। স্কুল ও কলেজ পড়ু-য়া ছেলে-মেয়েদের ব্যর্থ প্রেমে ইগ্নেশিয়া দিতে পারেন। নেট্রাম হচ্ছে ইগ্নেশিয়া ক্রনিক।
★ Checking twice or More must check- Nut-M.
চেক করে (পরিক্ষা করে) দুই বা অধিকবার- চেক করতে হবে।
দেখা যাবে রাতে শুইবার আগে দরজা বন্ধ করে বার বার চেক করছে দরজা বন্ধ করলো কি না, তালা বন্ধ করে বার বার দেখে তালা লাগিয়েছে কি না।
লবণ চায় সর্ব দৈহিক লক্ষণ
Weather hot aggravation- Nat M.
গরম হাওয়ায় বৃদ্ধি।